এবার নির্বাচনী জমায়েতে রাশ টানল কলকাতা হাইকোর্ট
দি নিউজ লায়ন; বাংলা রোজই করোনা সংক্রমণের নয়া রেকর্ড গড়ছে! সেই কারনে এবার নির্বাচনী জমায়েতে রাশ টানল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, ভিড় রুখতে জেলাশাসক ও কমিশনকেই দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ১৪৪ ধারা ব্যবহার করা যেতে পারে। হাইকোর্টে নির্দেশনামা ইতিমধ্যেই জেলাশাসক ও কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
বাংলায় আট দফায় ভোট চলছে। চলছে মিটিং-মিছিল-পদযাত্রা, জোরকদমে চলছে প্রচারও। আর প্রচারের সেই জমায়েতে স্বাস্থ্য বিধি মানার তো কোনও ব্যাপারই নেই! না সামাজিক দূরত্ব, না মাস্কের ব্যবহার। ফলে দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দৈনিক সংক্রমণে রেকর্ড ভাঙছে করোনাভাইরাস।
এই পরিস্থিতি মোকাবিলা করবে কে? আদালতের হস্তক্ষেপে চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে জেলাশাসক ও কমিশনকে ভোটের জমায়েতে নিয়ন্ত্রণের 'দায়িত্ব' দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। জনসভায় সকলের মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হল।

Post a Comment